ভয়াবহ
বিস্ফোরণে আবারও কেঁপে উঠল পাকিস্তান৷ শনিবার সকালে পাকিস্তানের কুররাম
এজেন্সির একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে৷ এতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে
প্রাথমিক খবরে জানা গেছে। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১২ জনের৷ আহত শতাধিক৷ স্থানীয় প্রশাসন
জানিয়েছে, সকাল প্রায় ৮টা ৫০ নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ ঈদগাহ বাজারে ঘটা
বিস্ফোরণের পিছনে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা
হচ্ছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাকিস্তান সেনা৷ ঘিরে ফেলা হয়েছে
গোটা এলাকা৷
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত কুররাম এজেন্সি,
তালিবানের চারণভূমি৷ উত্তর ওয়াজিরিস্তানে ২০১১ সালে তালিবানের বিরুদ্ধে
অপারেশন জারব-ই-আজাব শুরু করে পাকিস্তানি সেনা৷ তারপর থেকেই ক্রমাগত
সন্ত্রাসী হামলার নিশানায় কুররাম এজেন্সি৷

No comments:
Post a Comment