খাবারের
পর ছেলেকে সঙ্গে নিয়ে থালাবাসন ধোয়ার পর্ব সারছিলেন নারমিন হ্যালিলাজিক।
আচমকা প্লেটের ওপর রাখা একটি কাঁটাচামচ উড়ে এসে তার গায়ে সেঁটে যায়। চমকে
যান তিনি। তবে ছেলে বেশ মজা পেয়ে বসে। সে চামচ, সিডি, প্লেট বাবার দিকে
ছুড়তে শুরু করে। অনেক জিনিসই আটকে গেল নারমিনের শরীরে। যেন চুম্বক আছে তার
গায়ে। নারমিন হ্যালিলাজিক (৩৮) বসনিয়া ও হার্জেগোভিনার বিহাকের বাসিন্দা।
শরীরে কী এমন শক্তি আছে, তিনি তা জানেন না। আর তিনি তার শরীরে আলাদা কোনো
কিছুর অস্তিত্বও অনুভব করেন না। নারমিন ক্রোয়েশিয়ান নিউজ চ্যানেল এনওয়ানকে
বলেন, তিন দিন আগে এ ঘটনা ঘটে। কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়াই ধাতব ও
প্লাস্টিকের জিনিসপত্র তার শরীর চুম্বকের মতো টানতে পারে। যেমন, চামচ,
ছুরি, সিডি, রিমোট কন্ট্রোল, মোবাইল ফোন সেট এমনকি চাপাতিও। ওয়েবসাইট।

No comments:
Post a Comment