নতুন
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি কর্তৃক সার্চ কমিটি গঠণকে স্বাগত
জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বৃহস্পতিবার
এক বিবৃতিতে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে
মতবিনিময়ের পর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সার্চ কমিটি গঠনকে স্বাগত
জানিয়েছেন। একই সাথে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সার্চ কমিটি একটি
শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের
আকাক্সক্ষা পূরণে সহায়ক হবে। তারা রাষ্ট্রপতির সথে সংলাপে অংশগ্রহণকারী সকল
দল ও ব্যক্তিকে সার্চ কমিটিকে সহযোগিতা করার আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment