সিরিজের
প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ভালোই জুটি
গড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অনেক দিন পর ছন্দে ফেরা মোমিনুল হক। কিন্তু
নিজের ২৬ রানের মাথায় বিদায় নিতে হলো তাকে। অর্ধশতক পার হওয়া মোমিনুলের এখন
সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহর এ সংগ্রহের মধ্যে আছে ৪টি
চারের মার।
টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।
ওপেনিং জুটির তামিম ইকবালের ৫০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস ও পরে মোমিনুলের ৬১
রানের বদৌলতে ৩৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬। তবে আজকের
ম্যাচে বার বার বাগড়া দিয়েছে বৃষ্টি।

No comments:
Post a Comment