Sunday, January 22, 2017

অমতে বিয়ে ঠিক করায় ছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর ডিমলা উপজেলায় অমতে বিয়ে ঠিক করায় স্মৃতিরানী দুলালী (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রামের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, স্মৃতিরানী দুলালী ওই গ্রামের দিজেন্দ্র নাথ রায়ের ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার ছোট।
মেয়েটি ২০১৬ সালে জলঢাকা রাবেয়া মহিলা ডিগ্রি কলেজ হতে ডিগ্রি পাশ করে। সে প্রিভিয়াসে ভর্তির হচ্ছে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আবেদনও করেছিল। এ অবস্থায় তার বাবা আগামী ৫ ফেব্রুয়ারি বিয়ের তারিখ ঠিক করেন। এ নিয়ে মেয়েটির সঙ্গে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে ওই কলহের সূত্র হতে স্মৃতিরানী দুলালী শনিবার রাতের কোনো এক সময় নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment