Monday, January 2, 2017

এমপিকে হত্যা সরকারের ব্যর্থতার প্রমাণ : ফখরুল

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনাই প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ এমন মন্তব্য করে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে যেমন একজন এমপি নিরাপদ নন এবং সাধারণ মানুষও নিরাপদ নয়। এদেশে আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এর প্রধান কারণ হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে দলীয় স্বার্থে। মির্জা ফখরুল বলেন, তারা তাদের অপকর্মগুলোকে সবসময় অন্যের ওপর চাপিয়ে দিতে চায়, এটা তাদের স্বভাব। এতে সত্য কখনও চাপা থাকে না। এটাই সত্য যে, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণের জীবনের নিরাপত্তা প্রদান করতে।

No comments:

Post a Comment