Saturday, January 7, 2017

এমপি লিটন হত্যা: জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেফতার

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধার এমপি লিটন  হত্যায় জামায়াত-শিবিরের সন্দেহভাজন ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। ওসি জানান, একটি বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে এমপি লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা।

No comments:

Post a Comment