ইরানের
বিমান প্রতিরক্ষা বাহিনী বলেছে, তেহরানের আকাশে সোমবার বিকেলে একটি চার
পাখাওয়ালা ড্রোনকে গুলি করা হয়েছে। উড্ডয়ন নিষিদ্ধ এলাকার দিকে উড়ে
যাওয়ার চেষ্টা করলে মধ্য তেহরানের ওয়ালি আসর এলাকার কাছে একে গুলি করা
হয়। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কর্মকর্তা এ কথা
জানিয়েছেন। বিকেলের দিকে চার পাখাওয়ালা ড্রোনটি ওয়ালিআসর এলাকার দিক
থেকে উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চলের দিকে উড়ে যায়। তিনি আরো বলেন, ড্রোনের
মালিক কে এখনো তা পরিস্কার নয়। কিন্তু উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চলের দিকে
এগিয়ে গেলে ড্রোনকে গুলি করা হয়। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা
ঘাঁটির সময়মতো নজরদারির ফলে একে গুলি করা সম্ভব হয়। এদিকে, খাতামুল
আম্বিয়া ঘাঁটির অপারেশন সংক্রান্ত ডেপুটি কমান্ডার আলিরেজা এলহামি বলেন,
চার পাখাওয়ালা একটি ড্রোন মধ্য তেহরানের উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় ঢুকেছিল
এবং বিমান প্রতিরক্ষা ঘাঁটি তার নিয়মমাফিক কাজ করেছে। প্রাথমিক গুলির পরই
ড্রোনটি ওই এলাকা থেকে সরে যায় বলে জানান তিনি। আবাসিক এলাকার নিরাপত্তার
বিষয় বিবেচনায় নিয়ে ঘাঁটির সেনারা উড়ন্ত বস্তুটির প্রতি গুলি করা বন্ধ
করে দেয় বলেও জানান তিনি। তিনি বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এটি
সুনির্দিষ্ট কোনো হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, যেকোনো চ্যালেঞ্জ
মোকাবেলায় খাতামুল আম্বিয়া ঘাঁটির সদস্যরা পুরোপুরি সতর্ক রয়েছে। এর
আগে, গত মাসে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে একটি ড্রোনকে ভূপাতিত
করেছিল। মধ্য তেহরানের উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় দুর্ঘটনাক্রমে ঢুকে পড়লে
ডকুমেনটারি ছবি তোলার কাজে নিয়োজিত রাষ্ট্রীয় টিভি চ্যানেলের ড্রোনকে
গুলি করা হয়।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment