চিকিৎসকদের
ব্যবস্থাপত্র পড়ার উপযোগী করার বিষয়ে নির্দেশনা জারি করতে স্বাস্থ্য
মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টের একটি বেঞ্চ এ
নির্দেশনাসহ রুল জারি করে। আগামী ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়কে এসংক্রান্ত
নির্দেশনা জারি করতে বলা হয় আদেশে। ব্যবস্থাপত্রে স্পষ্ট করে ওষুধের নাম ও
পরামর্শ না লেখায় রোগীরা অনেক সময় ভোগান্তিতে পড়েন। বিষয়টি আদালতের নজরে
এনে রিট আবেদন করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। এ সংগঠনের পক্ষে
আইনজীবী মনজিল মোরশেদ এ রিট আবেদন করেন। শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার
ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ পড়ার উপযোগী করে
কেন প্রেসক্রিপশন লেখার নির্দেশনা দেয়া হবে না এ বিষয়ে রুল জারি করেন।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ৫ জনকে রুলের জবাব দিতে
বলা হয়।
>>>মানবজমিন

No comments:
Post a Comment