Monday, January 30, 2017

মার্কিন স্কুলে ট্রাম্পের ছবিতে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকার গুলি

ক্লাসরুমের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ছবিতে ওয়াটার গান দিয়ে গুলি চালিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। এই ঘটনার জেরে সাসপেন্ড করা হলো ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষিকাকে। টেক্সাসের ডালাসে অ্যাডামসন হাই স্কুলের আর্ট টিচার পায়েল মোদি ক্লাসরুমের মধ্যেই ওই কাণ্ড ঘটান।
তা ধরা পড়ে ক্যামেরায়। গত বুধবার ওই ভিডিও পোস্ট হয় অনলাইনে। তারপর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এরপরই ডালাস ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (ডিআইএসডি)-এর কর্মকর্তারা ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেন। অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে যাওয়ার নির্দেশ জারি হয়। তবে তদন্ত চলায় এবিষয়ে ডিআইএসডি-এর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

No comments:

Post a Comment