বাংলাদেশ
ওয়ানডে ও টি ২০ অধিনায়ক মাশরাফি মুর্তজা নেপিয়ারে আজ নিজের ৫০তম টি ২০
ম্যাচ খেলবেন। দীর্ঘদিন ধরে টেস্ট না খেললেও নিয়মিত ওয়ানডে ও টি ২০ খেলছেন
মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি ২০ সিরিজের আগে এই ফরম্যাটে
৭.৯৪ ইকোনমি রেটে ৪৯ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং ফিগার
১৯ রানে চার উইকেট। ব্যাট হাতে ১৪.৬৪ গড়ে করেছেন ৩৬৬ রান। সর্বোচ্চ ৩৬।
এখনও পর্যন্ত ১৬৯ ওয়ানডেতে ৪.৭১ ইকোনমি রেটে মাশরাফি নিয়েছেন ২১৯ উইকেট। ২৬
রানে ছয় উইকেট ওডিআইতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ওয়ানডেতে ব্যাট
হাতে ১৪.৩৯ গড়ে করেছেন ১৫৪০ রান। অপরাজিত ৫১ তার ওডিআই ক্যারিয়ারসেরা
ইনিংস। এদিকে ৩৬ টেস্টে ৩.২৪ ইকোনমি রেটে মাশরাফির শিকার ৭৮ উইকেট। ৬০ রানে
চার উইকেট তার টেস্টে এক ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং। ব্যাটহাতে ১২.৮৫ গড়ে
করেছেন ৭৯৭ রান। টেস্টে মাশরাফির সর্বোচ্চ ইনিংস ৭৯।

No comments:
Post a Comment