অস্ট্রেলিয়ার
ব্রিসবেন শহরে একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন গুলিতে মৃত্যু হলো এক
অভিনেতার। সোমবার ব্রিসবেনের সিটি সেন্টারের বেসমেন্টে একটি বারে শ্যুটিং
চলাকালীন ২০ বছর বয়সীর অভিনেতার বুকে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিসের গোয়েন্দা অফিসার টম আর্মিট জানান, ‘গুলি
চলার ফলে মৃত্যু এমন একটি দৃশ্যের শ্যুটিং চলাকালীন অভিনেতার বুকে আসল গুলি
লাগে। শ্যুটিংয় থাকা অন্যারা জানান, এটি দুর্ঘটনা মাত্র। কী কারণে ঘটল এই
দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছি। শ্যুটিংয়ের সময় অনেকগুলি বন্দুকের ব্যবহার
হয়েছে।’ তদন্তের কারণে পুলিশ অভিনেতা ও মিউজিক ব্যান্ডের নাম জানায়নি।
কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রের খবর, অস্ট্রেলিয়ান হিপ হপ গ্রুপ
ব্লিস–এন–এসোর মিউজিক ভিডিওর শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

No comments:
Post a Comment