Wednesday, January 4, 2017

২৪ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন

আগামি ১৭ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মত অধিভূক্ত বিশ্ববিদ্যালয়টির সমার্বতন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় সংসদে আইন পাস করে ১৯৯২ সালে অধিভূক্ত জাতীয় বিশ^বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ স্নাতকদের মধ্যে ৪৯৩২ জন নিবন্ধনকৃত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে ৩১৩৭ জন ছাত্রী এবং ১৭৯৫ জন ছাত্র। অনুষ্ঠানে স্নাতক ও তকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলকারী ৮ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এতে সভাপতির আসন অলঙ্কৃৃত এবং স্নাতকদের ডিগ্রি প্রদান করবেন। এতে অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবর্তনে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ভাইস চ্যান্সলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকা নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন একথা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছরে মধ্যে ১ম সমাবর্তন আয়োজন করায় এটিকে স্মরণীয় করে রাখতে ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা শহর ও ৬টি বিভাগীয় শহরে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে একই সময় অভিন্ন ব্যানারে ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হবে। ঢাকায় জাতীয় যাদুঘরের সম্মুখ থেকে শুরু করে বাংলা একাডেমি ও দোয়েল চত্বর হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এ ‘আনন্দ শোভাযাত্রায়’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও ইউজিসি’র চেয়ারম্যান উপস্থিত থেকে তাতে নেতৃত্বদান করবেন। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের নগর কার্যালয় (বাড়ি # ৫৮, রোড # ৮/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিবন্ধনকৃত স্নাতকদের সমাবর্তন গাউন বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সলরদ্বয় প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশীদ, ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ড. মোবাশ্বেরা খানম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসাইন ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment