রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে স্ত্রীকে
নির্যাতন চালিয়ে হত্যার পর ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় ওরনা দিয়ে ঝুলিয়ে
রাখে ঘাতক স্বামী। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করে সোমবার সকালে রাজবাড়ী
আদালতে পাঠিয়েছে। নিহত রনির ভাই আকিজ মল্লিক জানান, তার বোনের বিয়ে হয়
৮বছর পুর্বে। বিয়ের পর অনেক কষ্ট করেছে। এরই মধ্যে রাজ (৭) নামে একটি ছেলে
রয়েছে।
যখন কষ্টে ছিল, তখন মরেনি। এখন কেন মরলো। তাকে মেরে ফেলেছে। আমি
ঘাতকের বিচার চাই। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ও মামলার
তদন্তকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভুইঞা জানান, রবিবার ভোর সাড়ে ৫টার সময়
উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের শাহাদত দফাদার তার স্ত্রী
রনি ওরফে রিমি বেগম (২৩) কে নির্যাতন চালিয়ে হত্যার পর ঘটনা ভিন্ন খাতে
প্রবাহিত করতে বাড়ীর ঘরের আড়ার সাথে স্ত্রীর গলায় ওরনা পেচিয়ে ঝুলিয়ে রাখে।
বিষয়টি আতœহত্যা বলে এলাকায় ও আত্বীয় স্বজনের নিকট প্রকাশ করে। থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে আতœহত্যার কোন আলামত না পাওয়ায় ঘাতক স্বামী শাহাদত
দফাদারকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে রনির পিতা রাজবাড়ী সদর উপজেলার
বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জনাব আলীর ছেলে বিনাদ আলী বাদী হয়ে
মামলা দায়ের করেছেন।

No comments:
Post a Comment