সিলেট
নগরীর একটি হোটেলে গতকাল রাতে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
তিনজন আহত হন। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে
নগরীর লালবাজার এলাকার আল আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন
সাইনবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান ‘ঐশী এন্টারপ্রাইজ’-এর কর্মী রিপন দাস (৩৩),
কবির (৩০) ও আনসার (৩৪)। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রিপন দাস ও আনসারের অবস্থা গুরুতর।
পুলিশ আল আমিন হোটেলের ব্যবস্থাপক লুৎফুর রহমানকে আটক করেছে।

No comments:
Post a Comment