Tuesday, January 10, 2017

রাজধানীতে ট্রাকচাপায় ২ জন নিহত

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন রিকশা আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান,
রাতে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় ঐ ট্রাকটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই আরোহী বাদল হোসেন (৩৫) ও সানোয়ার হোসেন (৪০) এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment