Saturday, January 14, 2017

‘জঙ্গিদের মাথা ভেঙে দিয়েছি’

বাংলাদেশে জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যারা উঠেছিল, তাদের মাথা আমরা ভেঙে দিয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাতা গ্রামে লার্কাতা ফাউন্ডেশনের উদ্যোগে ‘গ্রাম দিবস’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সমঝোতা করে তিন জঙ্গিকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জঙ্গি দমনে আমাদের অনেক সফলতা রয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। জঙ্গি তৎপরতার ফলে বিদেশিরা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের সফলতার জন্য তারা এখন আসতে শুরু করেছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment