পৃথক
হত্যা মামলায় বিনা বিচারে এক থেকে দেড় যুগ কারাগারে থাকা দুই মানসিক
প্রতিবন্ধী শফিকুল ইসলাম ও ছাবেদ আলীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে
চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই বন্দিকে আগামী ১৯ জানুয়ারি
আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। দুই বন্দির
বিরুদ্ধে মামলার বিচারিক আদালতের নথিও তলব করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। শফিকুল ১৭ বছর ও ছাবেদ ১৪ বছর
ধরে বিনা বিচারে কারাবন্দি। বর্তমানে তারা কিশোরগঞ্জের কারাগারে আছেন। গত
বছরের ১২ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে শফিকুল ও
ছাবেদের বিষয়ে প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি আজ আদালতের নজরে আনেন
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে। পরে আদালত এই
রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
জাহাঙ্গীর আলম।পরে কুমার দেবুল দে জানান, শফিকুল ও ছাবেদ দু'জনই মানসিক
প্রতিবন্ধী। শফিকুলের বিরুদ্ধে মামলায় ২০০৬ সালে সাক্ষ্য শেষ হয়। তবে তিনি
মানসিক প্রতিবন্ধী হওয়ায় এখনও রায় হয়নি। অন্যদিকে, ছাবেদের বিরুদ্ধে মামলায়
এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। তিনি আরও জানান, ২০০১ সালের ২৫ এপ্রিল থেকে
কারাগারে আছেন শফিকুল। আর ২০০৩ সালের ২৯ জুন থেকে কারাগারে আছেন ছাবেদ।

No comments:
Post a Comment