সাতক্ষীরা
ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন।বুধবার ভোরে তালা উপজেলার
জেঠুয়া এলাকায় একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতরা হলেন, ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)।
তাঁদের
মধ্যে রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি
চট্টগ্রামের পটিয়ায়। তালা থানা পুলিশ জানায়, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী
খনন মেশিন) নিয়ে
তালা থেকে জেঠুয়ার কপোতাক্ষ তীরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি
উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে
যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে।

No comments:
Post a Comment