অস্ট্রেলিয়া
দিবস উপলক্ষে প্রচারিত ব্যানারে হিজার পরা দুজন মুসলিম নারীর ছবি থাকায়
বর্ণবাদী হুমকির শিকার হয়েছে একটি বিলবোর্ড কোম্পানি। পরে মেলবোর্নের
রাস্তা থেকে হিজাবি নারীর ছবি সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। ভিক্টোরিয়া রাজ্য
সরকার বলেছে, কিউএমএস নামের বিলবোর্ড কোম্পানি লাগাতার গালি এবং হুমকি
পেয়েছে। হুমকির কাছে নতি স্বীকার করলেও কিউএমএস কী ধরণের হুমকি পেয়েছে তা
বিস্তারিত বলেননি বলে জানিয়েছে বিবিসি। কিউএমএস অস্ট্রেলিয়া সরকারের
পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। তবে অস্ট্রেলিয়া
দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞান অনলাইনে বিতর্কের বিষয়ে পরিণত
হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হিজাবের প্রতি আক্রমণকে একটি ক্ষুদ্রাংশের কাজ
বলে এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন ভিক্টোরিয়া রাজ্যের সংস্কৃতি বৈচিত্র
বিষয়ক মন্ত্রী রবিন স্কট। তিনি বলেছেন,
এমনটি দেখা খুব দুর্ভাগ্যজনক যে
গর্বিত অস্ট্রেলিয়ানদের একটি ক্ষুদ্রাংশ আক্রমণ করছে। অস্ট্রেলিয়া দিবসকে
যে কেউ বিজয় হিসেবে বিবেচনা করে উদযাপন করতে পারে জানিয়ে স্কট বলেন, এ
দিনটিতে জনগণ একসঙ্গে তাদের বৈচিত্রকে উদযাপন করলে তা অস্ট্রেলিয়াকে মহান
দেশে পরিণত করবে। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ১৭৮৮ সালের ২৬ জানুয়ারি
ব্রিটেনের একটি যুদ্ধ জাহাজ এসে পৌঁছায়। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২৬
জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস পালন করা হয়। এবার অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে
দেশটির জনগণের মধ্যকার বৈচিত্র তুলে ধরতে হিজাব পরা দুই নারীর ছবিসহ
অন্যান্য সংস্কৃতির আরও পাঁচটি ছবি সম্বলিত ব্যানার টানানো হয়। এই
ব্যানারগুলি ব্যাপকভাবে প্রচারের পর গত শুক্রবার থেকে সামাজিক মাধ্যম
ফেসবুকে ব্যাপক বিতর্ক শুরু করে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো।
একদল লোক ছবিগুলোতে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে দাবি করে, এসব
অস্ট্রেলিয়া দিবসের প্রকৃত প্রতিনিধিত্ব করে না। তবে অন্যরা বিজ্ঞাপনগুলো
সমর্থন করে বলে, অস্ট্রেলিয়া সাংস্কৃতিক বৈচিত্রের একটি দেশ। এদিকে মুসলিম
নারীদের ছবি সম্বলিত বিজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে চালানো প্রচারণার বিষয়ে
বিরক্তি প্রকাশ করে টুইট করেছেন অস্ট্রেলিয়ার বামপন্থী দল গ্রিন উইনসের
নেতা রিচার্ড ডি নাটালে।

No comments:
Post a Comment