Saturday, January 7, 2017

আত্মনির্ভরশীল হয়ে সন্তান মানুষ করুন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, আত্মনির্ভরশীল হয়ে সন্তানকে মানুষ করুন। অন্যের ওপর কখনোই নির্ভরশীল থাকবেন না। একদিন আপনার সুসন্তান সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের কল্যাণে কাজ করবে, এতে আপনার আত্মসম্মানবোধ বাড়বে। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি শুক্রবার নবাবগঞ্জের বান্দুরা বাজার বটতলা এলাকায় গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন। শীতের কম্বল নিতে আসা মানুষের উদ্দেশে তিনি বলেন, শীতের সকালে আপনারা কষ্ট করে আসছেন। আমার অনুরোধ, সন্তানকে স্কুলে পাঠান। তারা শিক্ষিত হয়ে একদিন প্রতিষ্ঠিত হবে। সমাজের কল্যাণে কাজ করবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। তাই প্রত্যেকের সন্তানকে যথাসময়ে স্কুলে পাঠান। সমাজ ও নিজের পরিবারকে আলোকিত করুন। তিনি বলেন, আমি আপনাদের শুধু শীতবস্ত্র বা ঈদে কাপড় দিয়েই শেষ করতে চাই না।
নাগরিক জীবনের কল্যাণে দোহার-নবাবগঞ্জবাসীর পাশে থেকে তাদের সেবা করতে চাই। এ এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করে যেতে চাই। আপনারা সে সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব। আমার সময়ে দোহার-নবাবগঞ্জের মানুষ অনেক নিরাপদে আছে। শান্তিতে বসবাস করছে। আইনশৃংখলার অবনতি নেই। তিনি নবাবগঞ্জ উপজেলার বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারিপাড়া ইউনিয়নে তিন সহস াধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। গত ৩ দিনে তিনি ১৪টি ইউনিয়নে ১০ হাজারের বেশি কম্বল বিতরণ করেন। উপস্থিত ছিলেন নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা, শিকারিপাড়া ইউপি চেয়ারম্যান আলিমোর রহমান পিয়ারা, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, জয়কৃষ্ণপুরের মাসুদুর রহমান, বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু আনছার, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, হুমায়ন কবির, জাহাঙ্গীর চোকদার, আসাদুজ্জামান চৌধুরী রানা, আবদুল গফুর, সামসুল ইসলাম, হাশেম মেম্বার, লিপি গোমেজ, আবদুল আজিজ, আজহার হোসেন, ওয়াসিম আহমেদ, শাহাদাত মেম্বার, পলাশ রোজারিও, সেন্টু মোল্লা, জাকির হোসেন, বাদশাহ মিয়া, আবদুস সালাম, আতাহার আলী, মো. আব্বাস, মালেক মোল্লা, মনির হোসেন, কিরণ খান, সলেমান মেম্বার, আবুল হাশেম, রেশমী হোসেন আজাদ, লিমা চোকদার, অমল দাস, শ্রীকৃষ্ণ সাহা, জসীম উদ্দিন প্রমুখ।

No comments:

Post a Comment