Tuesday, January 31, 2017

আক্তার ফার্নিচারের গোডাউনে আগুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আক্তার ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ফোর্ডনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।
ঢাকার মিরপর থেকে আরো কয়েকটি ইউনিটকে ডাকা হয়েছে। এদিকে আক্তার ফার্নিচারের প্রশাসনিক কর্মকর্তা শুভংকর মজুমদার জানান, সকাল ১০টার দিকে কারখানার ভেতরের একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল মিলিয়ে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে। সিংগাইর থানার ওসি খন্দকার ইমান হোসেন জানান, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। নিযন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment