Sunday, January 8, 2017

কেমন আছেন মাশরাফি-ইমরুল?

সকালে টস জিতে ফিল্ডিং করতে নেমে চোট পান ইমরুল কায়েস ও মাশরাফি বিন মুর্তজা। দু'জনই মাঠ থেকে বেরিয়ে গেছেন। চোটের কারণে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে নামেননি ইমরুল। তবে মাশরাফি-ইমরুল দু'জনের চোট গুরুতর নয় বলে জানা গেছে। আপাতত ড্রেসিংরুমে তাদের চোটে বরফ দেয়া হচ্ছে। ইনিংসের শুরুর দিকেই ইমরুল খানিকটা ব্যথা পেয়েছিলেন বাউন্ডারি বাঁচাতে গিয়ে।
এরপর ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে এবার বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন। বোর্ডের ওপর চোখা মোটা স্ক্রু ছিল। ইমরুলকে তখন সেখানেই প্রাথমিক চিকিৎসা দিতে হয়। এরপর কাঁধে ভর করে ফিরে যান ড্রেসিংরুমে। এর কিছুক্ষণ পর চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, দু'জনের চোট ততটা গুরতর নয়। বরফ–চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment