যুক্তরাষ্ট্রের
সাম্প্রতিক ভিসা নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে প্রবাসী ইরানিদের সমস্যা
মোকাবেলা করতে ইরান একটি কমিটি গঠন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মুখপাত্র বাহরাম কাসেমি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনের নতুন
ভূমিকার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে। এ পদক্ষেপের
অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইরানের কয়েকটি
সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি দফতর এ কমিটিতে রয়েছে। কমিটি এরই
মধ্যে কাজ শুরু করে দিয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, নতুন পরিস্থিতি
মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেবে এ কমিটি। এ ছাড়া, গঠিত হওয়ার পরপরই এ কমিটি
কয়েকটি নির্দেশনা জারি করেছে এবং তা বিশ্বের সব ইরানি দূতাবাসকে পাঠানো
হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ সব নির্দেশনায় প্রবাসী ইরানিদের বিশেষ
করে আমেরিকায় যারা সমস্যায় পড়তে পারেন তাদের মর্যাদা রক্ষার ব্যবস্থা করা
হয়েছে। চলতি মাসের ২৭ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক
নির্বাহী আদেশ বলে আমেরিকায় সাত মুসলমান দেশের নাগরিকদের ঢোকার ওপর
নিষেধাজ্ঞা আরোপ করেন। ৯০ দিনের জন্য এ নিষেধাজ্ঞা বলবত করা হয়েছে। এ
নিষেধাজ্ঞার শিকার দেশগুলো হলো, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান,
সিরিয়া এবং ইয়েমেন। এ ছাড়া, একই সাথে সব শরণার্থীর আমেরিকায় ঢোকার ওপর ১২০
দিনের এবং সিরিয়ার শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা
হয়েছে।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment