কৃতিত্ব
পুরোটাই পাকিস্তানী বোলারদের। তাদের দুর্দান্ত বোলিংয়ে ২২০ রানে সব উইকেট
হারিয়ে বসে অস্ট্রেলিয়া। পুরো ওভারও শেষ করতে পারেনি তারা। ৪৮ ওভারে তাদের
সংগ্রহ ২২০ রান। বিরতির পর ২২১ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামবে
পাকিস্তান। এর আগ সকালে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
শুরু থেকেই
অসি শিবিরে চাপ সৃষ্টি করে পাকিস্তানী বোলাররা। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের
পতন ঘটান জুনায়েদ খান। আসল কাজটা করে দেন তিনিই। শুরুতেই দুই উইকেটের পতন
ঘটান তিনি। এতে রানের চাকা ধীর হয়ে যায় অসিদের। পঞ্চম ওভারে জুনায়েদ সাজঘরে
ফেরান ডেভিড ওয়ার্নার। পরের ওভারে ফেরান উসমান খাঁজাকে। পরের উইকেটটি
তুলেন দুর্ধর্ষ পেসার মোহাম্মদ আমির। অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন
তিনিই। সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন এই পেসার। জুনায়েদ ছাড়াও দুটি করে
উইকেট তুলেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট নেন হাসান আলী ও শোয়েব মালিক।

No comments:
Post a Comment