Monday, January 16, 2017

সেই রসরাজের জামিন

ফেসবুকে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাসকে জামিন দিয়েছেন আদালত। সোমবার রসরাজের উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে এ জামিন শুনানি হয়। রসরাজের আইনজীবী মো. নাসির মিয়া জানান, রসরাজকে আদালত অন্তবর্তিকালিন জামিন দিয়েছেন।
ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর আদালত পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার করা হয় রসরাজ দাসকে (৩০)। রসরাজ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে। ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের ওপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

No comments:

Post a Comment