এবার
গণমাধ্যমের ওপর চটেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি দেশের এক শীর্ষ
গণমাধ্যম জয়া আহসানের নামে ভুল ইনফরমেশন দিয়েছে বলে ফেসবুকে রাগ ঝেড়েছেন এ
নায়িকা। পাশাপাশি তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চান এমন
প্রত্যাশা কখনও করেননি বলেও দাবি করেছেন। অথচ গণমাধ্যম বলেছে, এ দাবি করেই
চলতি বছরে সমালোচিত হয়েছেন জয়া। বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন
জাতীয় পুরস্কার জয়ী এ অভিনেত্রী। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘একটি পত্রিকার
বিনোদন পাতায় একটি সংবাদে ছাপা হয়েছে, আমি নাকি ভারতের জাতীয় চলচ্চিত্র
পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে সমালোচিত হয়েছি।
২০১৬ সালে আমার
অর্জনগুলোকে ঠিকমতো উপস্থাপন না করে ভুল অর্ধসত্য সংবাদ মুদ্রণে আমার
শুভাকাক্সক্ষী ও ভক্তদের বিভ্রান্ত করা হয়েছে। কৌশিক গাঙ্গুলির বিসর্জন
চলচ্চিত্রটির ডাবিং চলাকালে আনন্দবাজার পত্রিকার কিছু সাংবাদিক ও
চলচ্চিত্রটির কিছু কলাকুশলী আমার অভিনয় মুগ্ধ হয়ে বলেছিল আমি বিসর্জনের
জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতাম। যেহেতু আমি ভারতের নাগরিক না
তাই এ পুরস্কার থেকে বঞ্চিত হব।’ তিনি আরও লিখেছেন, ‘তারা ঠাট্টা করে বলে,
আমি যদি কোনো ভারতীয় নাগরিক বিয়ে করি তাহলে এ সমস্যার সমাধান হয়। আমিও
ঠাট্টা করে বলি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করা তো সম্ভব না আমি বরং আপনাদের
এখানে কোনো গাছকে বিয়ে করি। এই সংবাদটিই আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল।
যা আমি মনে করি আমার জন্য সম্মানের। এ সংবাদের জন্য আমি সমালোচিত নই বরং
প্রশংসিত। আমার সম্পর্কে এ ধরনের ভুল সংবাদের আগেও আমাকে ক্ষতিগ্রস্ত
করেছে। সাংবাদিকদের কাছে অনুরোধ আমাকে নিয়ে যে কোনো সংবাদ ছাপানোর আগে
অন্তত সত্যটা যাচাই করে নিবেন।’ উল্লেখ্য, বাংলাদেশের অভিনেত্রী হলেও
দীর্ঘদিন ধরে কলকাতাতেই অবস্থান করছেন জয়া। গুঞ্জন রটেছে, সেখানে জয়া সংসার
বাঁধারও পরিকল্পনা আঁটছেন।

No comments:
Post a Comment