কক্সবাজারের
টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি
চাইনিজ রাইফেল এবং ১টি এম-২ চাইনিজ রাইফেল উদ্ধার ও ২জনকে আটক করেছে
র্যাব-৭। ক্যাম্প থেকে লুট হওয়া আরো অস্ত্র উদ্ধারের জন্য আটককৃতদের নিয়ে
নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। র্যাব-৭ এর কক্সবাজার
ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্ণেল আশেকুর রহমান জানান, গোপন সংবাদের
ভিত্তিতে গতকাল সোমবার রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালায়
র্যাব। এসময় টেকনাফের আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার অন্যতম ২ হোতা
খাইরুল আমিন (বড়) ও মাস্টার আবুল কালাম আজাদকে আটক করা হয়।
তাদের কাছে ১টি
পিস্তল, ১টি ওয়ান সুটার গান এবং গুলি পাওয়া যায়। পরে তাদের দেয়া তথ্যমতে
আনসার ক্যাম্প থেকে লুট হওয়া আরো অস্ত্র উদ্ধার করতে রাত ১১টা থেকে
আটককৃতদের নিয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালায় র্যাব। অভিযানে
১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল এবং ১টি এম-২ চাইনিজ রাইফেল
উদ্ধার করে র্যাব। আরো অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী
শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়।
এতে আনসারের এক কমান্ডার নিহত হন। দুর্বৃত্তরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও
বিপুলসংখ্যক গুলি লুট করে নিয়ে যায়।

No comments:
Post a Comment