সোশ্যাল
মিডিয়ার কল্যাণে একবিংশ শতাব্দীতে কত কিনা হয়ে যাচ্ছে। হিরো আলম থেকে শুরু
করে জাহিদ। ভাগ্য বদলে গেছে অনেকের। রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন তারা।
এমনই তিনপাওয়ালা এক তরুণীর ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। ছবিটা দেখে বলুন তো
এই যুবতীর ঠিক ক’টি পা আছে? মন দিয়ে দেখলেও মনে হবে পায়ের সংখ্যা তিন।
এখানেই ছবিটির বিশেষত্ব। তিন পা ওয়ালা মানুষ হয় নাকি আবার। কিন্তু ছবির
চালাকিটা কোথায়?
এই প্রশ্ন ছবিটির সঙ্গে জুড়ে যেতেই এটি ‘ভাইরাল’ হয়ে যায়
সোশ্যাল মিডিয়ায়। আবার দেখুন ছবিটি। আসলে কোনো চালাকি নেই ছবিটায়। সাধারণ
মানুষের মতো এই যুবতীরও ঠিক দুটো পা রয়েছে। শুধু ছবি তোলার সময় ওই যুবতী
একটি মাটির ফুলদানি সঙ্গে নিয়েছেন, যা তিনি নিজের ডান দিকে জড়িয়ে ধরে
বসেছেন। এই মাটির ফুলদানিটি যুবতীর পায়ের রঙের সঙ্গে মিশে যাওয়ায় এই
অপটিক্যাল ইলিউশন বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর এই অপটিক্যাল ইলিউশনের
ফলেই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবিটি।

No comments:
Post a Comment