Tuesday, January 24, 2017

আদালতে আরাফাত সানি

ক্রিকেটার আরাফাত সানিকে আদালতে হাজির করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় একদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরাফাত সানিকে হাজির করা হয়। পরে তদন্ত কমর্কর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।ঢাকার মহানগর হাকিম ক্রিকেটার সানিকে একদিনের রিমান্ডে পাঠান।

No comments:

Post a Comment