Thursday, January 12, 2017

এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় এক কেজি গাঁজাসহ মো. রুহুল আমিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়ে।
আটক রুহুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম নাটাপাড়া গ্রামের মৃত্য জন্তুর আলীর ছেলে। ভবেরচর হাইওয়ের পুলিশের এসআই মো. হাশেম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখীরমোড় এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গামছায় পেঁচানো অবস্থায় ১ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, মাদক আইনে মামলা দিয়ে আটক রুহুল আমিনকে কোট হাজতে পাঠানো হবে।

No comments:

Post a Comment