ফরিদপুরের
মধুখালী পৌর এলাকার বনমালিদিয়া মহল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজকে
গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে ফরিদপুর
প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেয়া বনমালিদিয়া
গ্রামের কাপড় ব্যবসায়ী এমএ জামানসহ অন্যরা বলেন, বনমালিদিয়া গ্রামের
চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ (৩০) তার বাড়িতে দীর্ঘদিন যাবত ইয়াবা ও
ফেনসিডিলের ব্যবসা করে আসছে। তার কারণে এলাকার স্কুল-কলেজপড়–য়া
শিক্ষার্থীসহ উঠতিবয়সী কিশোরেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। একাধিকবার পুলিশ
সবুজকে আটক করলেও আবারও বেরিয়ে এসে সে মাদক ব্যবসা করে যাচ্ছে।
অভিভাবকেরা
সন্তানদের নিয়ে চরম উদ্বেগ-উৎকন্ঠায় দিনযাপন করছেন। বনমালিদিয়া গ্রামবাসী
জানান, মাদক স¤্রাট সবুজের বিরুদ্ধে ইতিপূর্বে মধুখালীতে একাধিকবার
মানববন্ধন করা হয়েছে। তারপরেও মধুখালীর প্রশাসন কোন ব্যবস্থা নেয়া হয়নি।
মোটা অংকের টাকার বিনিময়ে মাদকের এ রমরমা ব্যবসা চালানো হচ্ছে। একারণে
আটকের পরপরই আবার ফিরে এসে একইভাবে মাদক ব্যবসা করছে সে। এব্যাপারে দ্রুত
যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তারা।

No comments:
Post a Comment