নেতৃত্ব
ছাড়ার পর প্রথম ম্যাচে তার ব্যাট হাসেনি৷ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে
প্রথম ওয়ান ডে-তে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানে প্যাভিলিয়নে
ফেরেন মহেন্দ্র সিং ধোনি৷ বৃহস্পতিবার কটকে দ্বিতীয় ম্যাচের আগে নিজেকে
ঝালিয়ে নিলেন সাবেক ভারত অধিনায়ক৷
বরাবটি স্টেডিয়ামে নেট বোলারদের পর
পর মাঠের বাইরে পাঠালেন৷ বেশ কিছু এরিয়াল শট খেলেন তিনি৷ আক্রমণাত্মক
ইনিংসের প্রস্তুতি সারলেন ৩৫ বছরের ডানহাতি ব্যাটসম্যান৷ পুণেতে
ধোনি-যুবরাজরা অল্প রানে প্যাভিলিয়নে ফিরলেও ক্যাপ্টেন বিরাট কোহলি ও
কেদার যাদবের জোড়া সেঞ্চুরিতে ৩৫০ রান তাড়া করে ম্যাচ জেতে ভারত৷ ১২২
রানের ইনিংস খেলেন বিরাট৷ আর কেদার খেলেন ৭৬ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস৷
তিন উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া৷

No comments:
Post a Comment