Wednesday, January 18, 2017

বাংলাদেশের লক্ষ্য ২৫২ রান

বাংলাদেশের মেয়েদের ২৫২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তবে খাদিজা তুল কোবরা দুর্ধর্ষ ব্যাটসম্যান ডু প্রিজকে (৭৯) না ফেরালে স্কোর আরো বেশি হতো। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন খাদিজা। আজ বুধবার সকালে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। তবে শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হানে বাংলাদেশের মেয়েরা। সাজঘরে ফেরান লিজেলি লি ও অ্যান্দ্রে স্টিনকে। তবে পরে কোল ট্রিয়ন ও ডু প্রিজ ৭৪ রানের চমৎকার পার্টনারশিপ গড়েন। এ জুটির ভাঙন ধরান রুমানা আহমেদ।
অর্ধশতের আগেই সাজঘরে পাঠালেন ট্রিয়নকে। তার সংগ্রহ ছিল ৪৭ রান। তবে ক্রিজে ছিলেন প্রিজ। দলের হাল ধরেন তিনি। ৬ বাউন্ডারিতে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস গড়েন। শেষ ওভারের প্রথম বলে খাদিজার বলে সাজঘরে ফিরেন তিনি। উল্লেখ্য, তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচটিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

No comments:

Post a Comment