গত
বছরে হলিউডে পা রেখে সহঅভিনেতা ভিন ডিজেলের সঙ্গে সময়টা বেশ ভালোই উপভোগ
করছেন বলিউডের পুতুল কন্যা দীপিকা পাড়ুকোন। ফলে হলিউডের ব্যস্ততা নিয়েই
কেটেছে দীপিকার ২০১৬ সালের শিডিউলের ডায়েরি। এর আগে ২০১৫ সালের শেষের দিকে
‘বাজিরাও মাস্তানি’ ছবিটির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন সেক্স
সিম্বল এ নায়িকা। ছবিটিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। সে বছর এ
ছবিটিই দীপিকার বৃহস্পতি তুঙ্গে উঠিয়ে দিয়েছে বলে মন্তব্য সমালোচকদের।
ছবিটির জন্য বেশ কয়েকটি সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে উঠেছে তার। এ ছাড়া
বন্ধু ও সহঅভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম নিয়ে জল ঘোলা কম হয়নি। তার
রেশ চলছে এখনও। তবে এ দু’জনের মধ্যে প্রেম না বন্ধুত্ব সে বিষয়ে এখনও আসল
তথ্য জানা যায়নি। এ বিষয়ে দু’জনকেই গভীর জলের মাছই মনে হচ্ছে। গণমাধ্যমসহ
খোদ নিজেদের বন্ধু-বান্ধবের কাছেও তাদের ভেতরকার আসল সম্পর্কের বিষয়টি
কৌশলেই এড়িয়ে চলছেন। এর বাইরে হুট করে গত বছরের মাঝামাঝি সময়ে হলিউড ছবি
‘ট্রিপল এক্স-দ্য রিটার্ন অব জেন্ডার কেস কানাডা’র শুটিং নিয়ে ব্যস্ত থাকায়
প্রেমের বিষয়টা আড়ালেই চাপা পড়ে। প্রেমের গুঞ্জন চাপা পড়লেও বছরজুড়ে
দীপিকা আলোচনায় ছিলেন ভিন ডিজেলের সঙ্গে ঘোরাঘুরি করেই।
হলিউড তারকার সঙ্গে
অভিনীত এ ছবিটি গেল সপ্তাহে মুক্তি পেয়েছে। এতে দীপিকা সেরেনা নামের একজন
লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত করেই
মাঠে নেমেছিলেন দীপিকা। ফলে এতে অ্যাকশন দৃশ্যে যেমন সাবলীল তেমনি
রোমান্টিক দৃশ্যের অভিনয়েও বেশ আবেদনময়ী হিসেবে নিজের প্রতিভা দেখিয়েছেন এ
তারকা। ভিন ডিজেলের সঙ্গে দীপিকার অন্তরঙ্গ দৃশ্যগুলো যে বেশ জমে উঠবে সেটি
আগে থেকেই আন্দাজ করেছিলেন ভক্তরা। কারণ গেল বছরজুড়ে দীপিকার টুইটার ভিন
ডিজেলকে চুম্বনরত আর তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের ছবি দিয়েই ভরপুর ছিল।
শুটিংয়ের ফাঁকে কোথায় কী করছেন ভক্তদের সে বিষয়ে দফায় দফায় পোস্ট দিয়ে
আপডেট দিয়েছেন বছরের প্রায় পুরো সময়টাজুড়ে। এমনকি শুটিংয়ের বাইরে ডিজেলের
বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গেও ব্যাপক ভাব জমিয়ে এসেছেন দীপিকা। তবে
সমালোচকরা ভিন ডিজেলের সঙ্গে এতটা মাখামাখি ভালো চোখে দেখেননি। গন্ধ
পেয়েছেন নতুন গুজবের। ছড়িয়েছেও কিছুটা। হলিউডের ছবিতে চিরস্থায়ী আসন করতেই
ডিজেলের সঙ্গে এতটা অন্তরঙ্গ হচ্ছেন বলে গুজব উঠেছিল তখন। তবে এ বিষয়ে
দীপিকার ছিল সোজাসাপটা উত্তর। তিনি বলেছেন, ‘ছবিটিতে কাজ করতে এসে ডিজেলের
সঙ্গে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তিনি একজন ভালো অভিনেতার
পাশাপাশি অনেক সুন্দর মনের মানুষ।
তার কাছ থেকে এতটা সহযোগিতা পাব ভাবিনি।
ডিজেলের সঙ্গে রোমান্সের দৃশ্যগুলো যেমন উপভোগ করেছি, তেমনি কিছু অ্যাকশন
দৃশ্যও তিনি আমাকে শিখিয়েছেন। অনেক ভালো একটি কাজ হয়েছে। হলিউডের এমন বড়
তারকার বিপরীতে এমন একটি ছবির মাধ্যমে অভিষেক হওয়াটা আমার জন্য বড় ব্যাপারই
বটে।’ হলিউডের এ ছবিটি মুক্তির প্রস্তুতি নিতে গিয়ে বছরের শুরুতে নিজের
জন্মদিনটাও নিরামিষভাবে পালন করতে হয়েছে তাকে। ছিল না কোনো অতিথিদের
আনাগোনা, ঝাঁ চকচকে হোটেলে পার্টি কিংবা জমকালো পোশাকে সেলিব্রেটিদের
উপস্থিতি। কারণ বছরের শুরুতে দীপিকা অবস্থান করছিলেন মেক্সিকোতে। সেখানে
জন্মদিন সেলিব্রেশনের মুডে ছিলেন না তিনি। কোমর বেঁধে নেমে পড়েছেন কাজে।
তাই জন্মদিনেও ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির জন্য টানা ১৫
ঘণ্টা কাজ করতে হয়েছে তাকে। তবে বলি-তারকা-বন্ধুরা সোশ্যাল মিডিয়ার
দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি। মাধুরী থেকে আলিয়া, প্রিয়াংকা
থেকে শ্রদ্ধা, সবারই ছিল টুইটারে উপচে পড়া শুভেচ্ছা। এর ওপর ট্রিপল এক্সের
সফলতায় যেন হাওয়ায় ভাসছেন দীপিকা।

No comments:
Post a Comment