Monday, January 2, 2017

সচিনের শুভেচ্ছা

নতুন বছরে অভিনব শুভেচ্ছাবার্তা দিলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। শিশুদের সাথে তার সময় কাটানোর ছবি দিয়ে ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করলেন তিনি। শিশুদের সাথে তার নানা মুহূর্তের ছবি রয়েছে ভিডিওতে। এদের মধ্যেই নিজেকে খুঁজে পান বলে জানিয়েছেন। টুইটারে সচিন লিখেছেন, আমার চারপাশে এই নিষ্পাপ হাসি।
তাই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে ওঠে। এই শিশুদের মাঝে অনুপ্রেরণা খুঁজে পাই। ছোটবেলার স্মৃতিরোমন্থন করে সচিন লিখেছেন, ক্লাসরুমে মন দিয়ে বাচ্চাদের কথা শুনেছি। কখনো ওদের সাথে ক্রিকেট খেলছি। এই মুহূর্তগুলো ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আমিও ওদের মতো করেই বেড়ে উঠেছি। ওদের মধ্যেই নিজেকে খুঁজে পাই। ওদের নিজেদের মতো করে বেড়ে উঠতে দিন। ওদের পাশে থাকুন।

No comments:

Post a Comment