পিরোজপুরের
কাউখালীতে শিক্ষাসফরে যাওয়ার পথে শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে
শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষকও রয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে
কাউখালী-নৈকাঠি সড়কের বিড়ালজুড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
জেলার স্বরূপকাঠী থেকে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬জন
শিক্ষক-শিক্ষার্থীদের দু’টি বাস বাগেরহাটের খানজাহানআলী দরগাহ শিক্ষা সফরের
উদ্দেশ্যে যাচ্ছিল। এর মধ্যে বৈশাখী পরিবহন নামের বাসটি দুর্ঘটনার কবলে
পড়ে। বাসটিতে ৫৭জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। আহতদের উদ্ধার করে বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে কাউখালী,
রাজাপুর ও বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসের চালক বাগেরহাটের
জয়ন্ত ব্যানার্জীর (৫০) পা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তাকে বরিশাল মেডিকেলে
পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

No comments:
Post a Comment