Tuesday, January 17, 2017

শিক্ষিকার শিশুকন্যাকে ধর্ষণ করল চার শিক্ষক

শিক্ষিকার ১২ বছরের প্রতিবন্ধী শিশুকন্যাকে স্কুলের ছাদে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেছেন একই স্কুলের প্রধান শিক্ষকসহ চার শিক্ষক। বিহারের জাহানাবাদ জেলার 'সরকারি কাকো মাধ্যমিক স্কুলে' রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভির। স্থানীয় পুলিশ কর্মকর্তা পি কে শ্রীবাস্তব বলেছেন,
রোববার নিয়মিত ছুটি থাকার কথা থাকলেও ওইদিন মৌখিক ঘোষণায় স্কুলটি খোলা রাখা হয়েছিল। এ কারণে স্কুলটিতে উপস্থিতি কম ছিল। এই সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে প্রধান শিক্ষক আজু আহমেদ এবং অন্য তিন শিক্ষক আতুল রহমান, আবদুল বারি ও মোহাম্মদ শওকত। এ ঘটনায় শিশুটির মা স্থানীয় থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত চার শিক্ষককে ধরার জন্য অভিযান চালাচ্ছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা শিক্ষকরা শিশুটিকে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে তার মা ছাদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় মেয়ে জানান শিক্ষকরা তাকে ধর্ষণ করেছে। স্থানীয় হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment