Saturday, January 14, 2017

হঠাৎ ফ্রিডম অব মেডেল পেয়ে অশ্রুসিক্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার অনেকটা অবাক করে দিয়ে নিজ আকস্মিকভাবে নিজের সহযোগীকে প্রশাসনের ভাইস প্রেসিডেন্টকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পরিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মাননা ঘোষণার সময় বাইডেনকে অশ্রুসিক্ত দেখা যায়। এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর বিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা ও জীবনভর দেশসেবায় কাজ করার জন্য ভাইস প্রেসিডেন্টের প্রশংসা করেন ওবামা। খবর বিবিসির। আসছে ২০ জানুয়ারি বারাক ওবামা ও জো বাইডেনের মেয়াদ শেষ হবে। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়বেলার শেষ প্রান্তে বাইডেন এই সম্মাননা অর্জন করলেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার ঘোষণায় বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত চোখে তিনি ওবামার কাছ থেকে সম্মাননার মেডেল গলায় পরে নেন। বাইডেন ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা ব্যক্ত করেন। ওবামাকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘তিনি একজন অসাধারণ মানুষের যাত্রার অংশ ছিলেন, যিনি অসাধারণ সব কাজ করেছেন।’ তিনি বলেন, সম্মাননা পাওয়ার আগে বিষয়টি আঁচ করতে পারিনি। কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনার কাছে ঋণী,
আপনার বন্ধুত্বের কাছে ঋণী, ঋণী আপনার পরিবারের কাছে।’ অন্যদিকে বাইডেনকে নিজের হাতে এই পদক দিয়ে যেতে পেরে ওবামা নিজের সন্তুষ্টির কথা জানান। ওবামা বলেন, বাইডেনের ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না। বাইডেনের আগে এই সম্মাননা পেয়েছেন পোপ দ্বিতীয় জন পল, সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জেনারেল কলিন পাওয়েল। বাইডেনের গলায় সম্মাননা তুলে দেয়ার সময় তাকে ’আমেরিকার ইতিহাসের সিংহ’ অভিহিত করেন ওবামা। ওবামা বলেন, ’প্রেসিডেন্ট থাকার শেষ মুহূর্তে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে পেরে আমি আনন্দিত।’ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগে কেঁদে ফেলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি চালু করেন। এর আগে ১৯৪৫ সালে মেডেল অব ফ্রিডম পদক চালু করেছিলেন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রু–ম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেবাদানের স্বীকৃতি হিসেবে বেসামরিক এই পদকে ভূষিত করা হতো। রাজনীতি, ব্যবসা, সামরিক, সঙ্গীত, চলচ্চিত্র, সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পদক।

No comments:

Post a Comment