যুক্তরাষ্ট্রের
নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাবধানে কথা বলার আহ্বান
জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন
ব্রেনান। তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট
হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পকে আগের চেয়ে অনেক বেশি সংযত হয়ে কথা বলতে
হবে। এ ছাড়া, রাশিয়ার পক্ষে কথা বলা থেকেও ট্রাম্পকে বিরত থাকার আহ্বান
জানান ব্রেনান। তিনি বলেন, “অসংলগ্ন কথাবার্তা আমাদের জাতীয় নিরাপত্তার
জন্য ভালো নয়। কাজেই তিনি যখন কথা বলবেন বা কোনো বিষয়ে প্রতিক্রিয়া
দেখাবেন তখন তাকে অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে, তার এ কথার যে
গভীর প্রভাব রয়েছে সেটি তিনি বুঝতে পেরেছেন।” সিআইএ প্রধান আরো বলেন,
ট্রাম্পকে বুঝতে হবে তার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বড়।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তীব্র সমালোচনা
করার পর ব্রেনান এ প্রতিক্রিয়া জানালেন। গত ১০ জানুয়ারি মার্কিন
গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, রাশিয়ার
কাছে ট্রাম্পের নৈতিক স্খলনজনিত কিছু দলিল ও ভিডিও রয়েছে। এর
প্রতিক্রিয়ায় ট্রাম্প এক টুইট বার্তায় ওই খবরকে ‘ভুয়া’ উল্লেখ করে
বলেন, তার রাজনৈতিক ভাবমর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে এ খবর প্রকাশ করা
হয়েছে। সেইসাথে তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নাৎসি যুগের
জার্মানির সাথে তুলনা করেন।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment