একসাথে
অনেক লোক জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের গড়া বিশ্বরেকর্ড ভঙ্গ করে দিল
ভারত। দেশটির গুজরাটে গত শনিবার সাড়ে তিন লাখের বেশি লোক একসাথে তাদের
জাতীয় সঙ্গীত গেয়ে নতুন এ রেকর্ড করে। এর আগে, ২০১৪ সালে বাংলাদেশের দুই
লাখ ৫৪ হাজার মানুষ জাতীয় সংগীত গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম
লিখিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুজরাট রাজ্যের রাজকোট
জেলার কাগভাড শহরের খোদালধাম মন্দিরে দেবী খোদিয়ার মূর্তি প্রতিষ্ঠা
উপলক্ষে একসঙ্গে সাড়ে তিন লাখের বেশি মানুষ ভারতের জাতীয় সংগীত গান।
গুজরাটের খোদাল ধাম মন্দির ট্রাস্টের সদস্য হংসরাজ গাজেরা জানান, এর আগে
বাংলাদেশে দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জন মানুষ একসঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত
গেয়েছিলেন। এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার
নিরিখে বাংলাদেশের সেটাই ছিল বিশ্বরেকর্ড। কিন্তু শনিবার সাড়ে তিন লাখের
বেশি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের
সেই রেকর্ড দখল করে নিল। হংসরাজ গাজেরা দাবি করেন, গিনেস ওয়ার্ল্ড
রেকর্ডসের কাছে এ-সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র পেয়েছে খোদাল ধাম মন্দির।
কর্তৃপক্ষের দাবি, মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে ১৭ জানুয়ারি থেকে পাঁচ
দিনব্যাপী এ অনুষ্ঠানে বহু পুণ্যার্থীর সমাগম ঘটেছে। মন্দির প্রতিষ্ঠা
উপলক্ষে গুজরাটের প্যাটেল আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলও নবনির্মিত এই
মন্দির পরিদর্শন করে যান। আগামী দিনে মন্দিরসংলগ্ন জমিতে একটি কৃষি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তাভাবনা মন্দির কর্তৃপক্ষের রয়েছে বলেও জানান
হংসরাজ গাজেরা।
সূত্র: এনডিটিভি
সূত্র: এনডিটিভি

No comments:
Post a Comment