Saturday, January 7, 2017

পাকিস্তান হোয়াইটওয়াশ

তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। আজ সিরিজের শেষ টেস্টে ২২০ রানে জয়লাভ করে অসিরা। টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেয়া বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে নামে পাকিস্তান। যা পার করা পাকিস্তানের পক্ষে অসম্ভবই ছিল।
হার প্রায় নিশ্চিতই ছিল। দিনশেষে সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। শেষ দিনে আজ মাঠে নেমে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। সর্বোচ্চ ৭২ করেন সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খান করেন ৪০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হ্যাজেলউড। ম্যান অব ম্যাচ হয়েছেন রেকর্ড গড়া ডেভিড ওয়ার্নার। ম্যান অব দ্য সিরিজ অধিনায়ক স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস - ৫৩৮/৮
পাকিস্তানের প্রথম ইনিংস - ৩২৫
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস - ২৪১/২
পাকিস্তানের দ্বিতীয় ইনিংস - ২৪৪

No comments:

Post a Comment