২৬
জানুয়ারির সকালে সিরিজ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্ব দিকের দুই
রাজ্য আসাম ও মনিপুর। বৃহস্পতিবার সকালে আসামের শিবসাগর, ডিব্রুগড় ও
তিনসুকিয়ায় পরপর সাতটি বিস্ফোরণ হয়। অন্যদিকে মনিপুরের মন্ত্রীপুখরি ও
মনিপুর কলেজের কাছে দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় দায় স্বীকার করেছে
সন্ত্রাসী গোষ্ঠী উলফা (ইন্ডিপেনডেন্ট)। উলফার পরেশ বড়ুয়ার সমর্থকরা
প্রথম থেকেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। আসামের ডিজিপি
মুকেশ সহায় জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। প্রশাসন সূত্রে জানা
গেছে,
বিস্ফোরণে ব্যবহৃত আইইডির তীব্রতা কম থাকায় বড় বিপদ এড়ানো গেছে।
বৃহস্পতিবার সকালে গোটা ভারতে যখন সাধারণতন্ত্র দিবস উদযাপনে ব্যস্ত তখনই
কেঁপে উঠল আসামের তিন জেলা। উত্তর আসাম ও অসম-নাগাল্যান্ড সীমান্তে এদিন
সাতটি সিরিজ আইইডি বিস্ফোরণ হয়। ডিব্রুগড়ে শহরে বিস্ফোরণস্থল ছিল চৌকিডিঙি
প্যারেড গ্রাউন্ড থেকে মাত্র ৫০০ মিটার দূরে। প্যারেড গ্রাউন্ডে তখন চলছে
জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি। বীভৎস শব্দে কেঁপে ওঠে এলাকা। হাই
সিকিউরিটি জোন হওয়ায় ময়দানে নেমে পড়ে বিরাট সেনাবাহিনী। তারাই স্থানীয়
চা-বাগানের নর্দমায় ফেলে বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় করে। চড়াইদোর
ঢোলবাগান ও বিহু বরে আরো দুটি বিস্ফোরণ হয়। শিবসাগরের কাছে লেঙ্গিবর আর
মাজপানিও বিস্ফোরণে কেঁপে ওঠে এদিন সকালে। একই ঘটনা ঘটে তিনসুকিয়ায় সিসিমি ও
সুকান পুখুরিতে। সিসিমি গ্রামের একটি ফাঁকা পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়
বিস্ফোরক।

No comments:
Post a Comment