বাইরের
জগতের সঙ্গে যুক্ত হওয়ার পথে আর একধাপ এগোল চীন৷ এবার ইউরোপের সঙ্গে
রেলপথে যুক্ত হলো জিনপিংয়ের দেশ৷ পয়লা জানুয়ারি চীনের ঝেজিয়াং প্রদেশ থেকে
ইউরোপের উদ্দেশ্যে রওনা দিল প্রথম পণ্যবাহী ট্রেন৷ মাত্র ১৮ দিনে ১২,০০০
কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবে লন্ডনে৷ চীনের রেলওয়ে কর্পোরেশন সূত্রে
জানা গেছে, ২০০টি পর্যন্ত মালবাহী কন্টেনার বহন করতে সক্ষম বিশেষ এই ট্রেন৷
কাজাখস্তান, রাশিয়া,
বেলারুশ, পোল্যান্ড, জার্মানি হয়ে পৌঁছবে লন্ডনে৷
কাপড়, ব্যাগসহ রপ্তানির অন্যান্য অনেক সরঞ্জাম রয়েছে এতে৷ চীনের এই উদ্যোগ
প্রথম নয়৷ ইউরোপ ১৫তম দেশ, যার সঙ্গে রেলপথের মাধ্যমে বাণিজ্যিক যোগাযোগ
স্থাপন করল চীন৷ ২০১৩ সালে এই পদক্ষেপ নেয়া হয়েছিল প্রেসিডেন্ট জিনপিংয়ের
নেতৃত্বে৷ উদ্দেশ্য ছিল এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলি ও ইউরোপের
মধ্যে ‘মডার্ন সিল্ক রুট’ তৈরি করা৷ তবে সূত্রের খবর, বিশ্বের সঙ্গে
কূটনৈতিক সম্পর্কের উন্নতি চায় চীন৷ সেই ক্ষেত্রে এই সিল্ক রুট
গুরুত্বপূর্ণ বলে মনে করছে বেইজিং৷

No comments:
Post a Comment