Sunday, January 15, 2017

গণভবন থেকে মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে আখেরি মোনাজাতে শামিল হন তিনি। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।
রোববার সকাল ১১টায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৩৫ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু করেন তিনি। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগ পানে লাখো মুসল্লিদের ঢল নামে। মুসলিম উম্মার কল্যাণ কামনার মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমার শেষ হল প্রথম পর্ব। আগামী শুক্রবার এই  তুরাগ তীরেই শুরু হবে এর দ্বিতীয় পর্ব।

No comments:

Post a Comment