সিরিয়ার
তারতুস নৌ ঘাঁটির উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে চুক্তি সই করেছে রাশিয়া ও
সিরিয়া। বহু বছর ধরে ভূমধ্যসাগরের ওই ঘাঁটিটি ব্যবহার করে আসছে রাশিয়া।
ঘাঁটিটিকে আগামী কয়েক দশক ধরে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে এ চুক্তি সই
হয়েছে। বুধবার দামেস্কে এই চুক্তি সই হলেও শুক্রবার এর ঘোষণা দেয়া হয়।
চুক্তি অনুযায়ী, আগামী ৪৯ বছরের জন্য ঘাঁটিটি বিনামূল্যে ব্যবহার করতে
পারবে রাশিয়া। এ ছাড়া এ সময়ের মধ্যে কোনো পক্ষ আপত্তি না জানালে এই মেয়াদ
শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আরো ২৫ বছরের জন্য এটির নবায়ন হয়ে যাবে। এ
চুক্তির ফলে রাশিয়া তারতুস নৌ ঘাঁটিকে নিজের মতো করে পুনর্নির্মাণ ও
আধুনিকায়ন করতে পারবে।
মস্কো ঘোষণা করেছে, পরমাণু চালিত জাহাজ ও
ডুবোজাহাজসহ একসঙ্গে যাতে ১১টি রুশ রণতরী ভিড়তে পারে সেরকম করে তারতুসকে
গড়ে তোলা হবে। দামেস্ক ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে,
তারতুস নৌ ঘাঁটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা
করবে। এ ছাড়া, এটি একটি প্রতিরক্ষামূলক ঘাঁটি এবং কোনো দেশের জন্য এটি
হুমকি সৃষ্টি করছে না বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী,
তারতুস ঘাঁটির নৌ ও আকাশ নিরাপত্তা দেবে রাশিয়া। অন্যদিকে সিরিয়া এটির স্থল
নিরাপত্তা নিশ্চিত করবে।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment