ট্রেনের
ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর জেরে রণক্ষেত্র হয়ে যায় সোদপুর স্টেশন। ভাঙচুর
করা হয়েছে স্টেশনমাস্টারের অফিস। উত্তেজিত জনতা ভাঙচুর করেছে কেবিনেও।
শুরু হয় ইটবৃষ্টি। যার জেরে বন্ধ শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল।
ডাউন কল্যাণী,
আপ ব্যারাকপুর লোকাল-সহ চারটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সোদপুর স্টেশনে। চরম
অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে সোদপুর স্টেশনের
কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। যাত্রীদের অভিযোগ, কোনও ঘোষণা
ছাড়াই হঠাত্ ১ লাইনে ঢুকে পড়ে গ্যালোপিং কৃষ্ণনগর লোকাল। সেই সময় লাইন
পার হচ্ছিলেন ৭০ বছর বয়সি দিলীপ দত্ত। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু
হয় তার। এই ঘটনার পরেই একদল উত্তেজিত জনত ভাঙচুর চালাতে শুরু করে স্টেশনে।
লাইনে শুরু করেন অবরোধ।
সূত্র: টাইমস অব ইনডিয়া
সূত্র: টাইমস অব ইনডিয়া

No comments:
Post a Comment