রাজধানীতে
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবি ব্লকের বেজমেন্টে অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে।
আজ শনিবার
সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের
ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার
সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও
ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি। বিএসএমএমইউয়ের জনসংযোগ
কর্মকর্তা প্রশান্ত মজুমদার বলেন, বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার
করে আগুন নেভানো হয়। বেসমেন্টে কিছু গাড়ি ও অক্সিজেনের সিলিন্ডার রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেনের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।

No comments:
Post a Comment