Monday, January 16, 2017

বাসচাপায় ৩ ভ্যান যাত্রী নিহত

বাগেরহাটে ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় তিন ভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট থানার ওসি মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিল।
পথে কাকডাঙ্গা এলাকার হাইওয়ে সড়কে একটি ভ্যান ওঠার সময় বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে গুরুতর অবস্থায় ফকিরহাট হাসপাতালে ভতি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

No comments:

Post a Comment