Thursday, January 26, 2017

শিশুকে ডোবায় ফেলে হত্যায় বাবা গ্রফতার

টাঙ্গাইলের নাগরপুরে শিশু সুমাইয়াকে (৩ মাস ১৩ দিন) ডোবায় ফেলে হত্যা মামলার আসামি বাবা সোহেল রানাকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার আগদিঘুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার সাব-ইন্সরপক্টর সজল খান জানান, উপজেলার ভারড়া ইউনিয়নে শিশু হত্যা মামলার আসামি বাবা সোহেল রানাকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাকে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান,  আসামিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। উল্লেখ্য,  গত ১০ অক্টোবর ২০১৬ সালে উপজেলার আগদিঘুলিয়া গ্রামে বাবা তার শিশু কন্যা সুমাইয়াকে বাড়ির উত্তর পাশে ডোবায় ফেলে হত্যা করে। পরে নিহত শিশুর মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে স্বামী সোহেল রানার (২৬) বিরুদ্ধে ৩০২ ধারায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment